নীলফামারী : দুর্নীতি বিরোধী স্টিকার ক্যাম্পেইন ও বাই সাইকেল র্যালী হয়েছে নীলফামারীতে। বুধবার সকালে ১১টায় র্যালিটি জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দুপুরে শান্তিনগরস্থ সনাক অফিসে এসে শেষ হয়। র্যালীর সময় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও বিভিন্ন অফিসে দুর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত সহস্রাধীক স্টিকার বিলি ও দেয়ালে সাঁটিয়ে দিয়ে ক্যাম্পেইন করা হয়।
টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর তত্ত্বাবধানে পরিচালিত ইয়েস গ্রুপের এক ঝাক তরুন ও তরুনীদের উদ্যোগে এই র্যালী অনুষ্ঠিত হয়। বাইসাইকেল র্যালি ও স্টিকার ক্যাম্পেইনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সদস্য ডা. মজিবুল হাসান,মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সরোয়ার হোসেন মানিক, সনাক সদস্য আজমা আহসান, মোঃ নুরুন্নবী, আকতারুল আলম রাজু ও টিআইবির এরিয়া ম্যানেজার সাজিদুর রহমান।