• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বনপা’র নব-নির্বাচিত কমিটিকে তথ্যমন্ত্রীর অভিনন্দন

ইনুপ্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা)’র নব-নির্বাচিত নির্বাহী কমিটির সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন দেশের সফল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু । তথ্যমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা থেকে মোবাইল ফোনে বনপা’র সভাপতি শামসুল আলম স্বপনকে এ অভিনন্দন জানান।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা  যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন তখন ওয়েব পোর্টালের মালিক এবং সম্পাদকরা সেই কাজের সারথী হিসেবে দায়িত্ব পালন করছেন। বনপা ওয়েব পোর্টালের মালিকদের সংগঠন হিসেবে ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছে।

 বনপা’র নব-নির্বাচিত কমিটির সদস্যদের সাথে অচিরেই মত বিনিময় করার আগ্রহ প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন আপনাদের সকল কাজের সাথে আমি আছি।

বনপা’র পক্ষ থেকে সভাপতি শামসুল আলম স্বপন তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন,আমরা আপনার কাছে কৃতজ্ঞ । অনলাইন গণ-মাধ্যম নীতিমালা বাস্তাবায়নে যে পদক্ষেপ আপনি নিয়েছেন তা ইতিহাস হয়ে থাকবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ