• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে কাঁচা বাজার আকাশ চুম্বি

কাঁচা বাজারচিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে কাঁচা বাজারে সকল প্রকার দ্রব্যের দাম বেড়ে চলছে। চড়া দামে বিক্রি হচ্ছে পিঁয়াজ, কাঁচা মরিচ, পটলসহ বর্ষা কালীন সবজি।
উপজেলার হাট-বাজার ঘুরে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে টানা বর্ষনের ফলে বর্ষা কালীন সবজির ক্ষেত পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। ফলে সবজির বাজারে আগুন লেগেছে। গত এক সপ্তাহ আগে পিঁয়াজ প্রতি কেজি ছিল ৪০ টাকা বর্তমানে ৯০ টাকা, কাঁচা মরিচ ছিল ৪০ টাকা বর্তমানে ১২০ থেকে ১৪০ টাকা, আলু ২০ টাকার স্থলে ৩৫ টাকা, পটল ২৫ টাকার স্থলে ৫২ টাকা, করলা ২৫ টাকার স্থলে ৪০ টাকা। এছাড়া সকল সবজির মূল্য বৃদ্ধি পেয়ে দ্বিগুন-তিনগুন দামে বিক্রি হচ্ছে। তবে গ্রামাঞ্চলে মাছের দাম কমে গেছে। যে মাছ ১৪০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হতো সে মাছ ৮০ টাকা থেকে ১৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
উপজেলার রানীরবন্দরের কয়েকজন কাঁচামাল ব্যবসায়িদের সাথে কথা বলে জানাগেছে, গত কয়েক সপ্তাহ ধরে টানা বর্ষনের ফলে বর্ষা কালীন সবজির ক্ষেত পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। তবে বর্ষার পানি কমলে এবং এলসি পিঁয়াজ বাজারে আসলে দাম কিছুটা কমবে। পিঁয়াজ, কাঁচা মরিচ, পটলসহ শাক-সবজির দাম বৃদ্ধি পাওয়াতে বিপাকে পড়েছেন ক্রেতারা। এ ব্যাপারে সাধারণ ক্রেতাদের অভিমত সরকার বাজার মনিটরিং ব্যবস্থা চালু না রাখায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ