• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্লগার ওয়াশিকুর হত্যায় ৫ জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র পেশ

সিসিসিসি নিউজ: বাংলাদেশে ব্লগার ওয়াশিকুর রহমানকে হত্যার মামলায় পাঁচজনকে আসামী করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

ঢাকার গোয়েন্দা পুলিশের দেওয়া এই অভিযোগপত্রটিতে যাদেরকে আসামী করা হয়েছে তাদের তিনজন কারাগারে আটক রয়েছেন।

এদের মধ্যে দু’জনকে হত্যাকাণ্ডের পরপরই স্থানীয় দু’জন হিজড়া ধরে পুলিশের কাছে তুলে দেয়। একজন আগে থেকেই অন্য একটি মামলায় আটক ছিলো। বাকি দু’জন পলাতক।

পুলিশ বলছে, অভিযুক্তদের সবাই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।

গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা মুনতাসিরুল ইসলাম বলেছেন, হত্যাকাণ্ডের পরপরই যারা ধরা পড়েছে তারা এই হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এবছরের মার্চ মাসে ঢাকায় ওয়াশিকুর রহমানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

ওয়াশিকুর রহমান ব্লগে ও ফেসবুকে ইসলাম ধর্ম বিষয়ে লেখালেখি করতেন। বাংলাদেশে সম্প্রতি পাঁচজন ব্লগারকে প্রায় একই ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে হত্যা করা হয়েছে এবছরেই। বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ