• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে সাংবাদিকসহ জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী কারাগারে

কারাগারসিসি নিউজ : দশম সংসদ নির্বাচনে নীলফামারীর ডোমার উপজেলার ডুগডুগি বড়গাছা দরগাপাড়া ভোট কেন্দ্রে আগুন, ব্যালট ছিনতাই ও নাশকতা সৃষ্টির মামলায় সাংবাদিক সহ জামায়াত ও শিবিরের ৪ নেতাকর্মীর জামিন না মঞ্জুর এবং একই মামলায় ডোমার প্রেসক্লাব সভাপতির জামিন মঞ্জুর করেছে আদালত।
আজ মঙ্গলবার দুপুরে নীলফামারীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২ সাংবাদিকসহ জামায়াত ও শিবিরের ৪ নেতাকর্মী আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালতের বিচারক মো. সামিউল ইসলাম সাংবাদিক সিথুনসহ জামায়াত শিবিরের ৪ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এবং ডোমার প্রেসক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলীর জামিন মঞ্জুর করেন। জামিন না মঞ্জুর হওয়া ব্যক্তিরা হলেন, দৈনিক আজকের পত্রিকা ও রাইজিং বিডির নীলফামারী প্রতিনিধি ইয়াছিন মোহাম্মদ সিথুন, জামায়াত কর্মী রফিকুল ইসলাম (৫০), মো. শামীম (৩৫), দেলোয়ার হোসেন ও ডোমার সরকারি কলেজশাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আপেল মাহমুদ।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারীর দশম সংসদ নির্বাচনে নীলফামারী ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি দরগাপাড়া মাদ্রাসায় জামায়াত-বিএনপির কর্মীরা ভোট কেন্দ্রে ঢুকে ব্যালট ছিনতাই করে পেট্রোল ঢেলে ব্যালট বাক্সে আগুন ধরিয়ে দিয়ে নাশকতা সৃষ্টি করে। ওই ঘটনায় ৭ জানুয়ারী ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ডোমার মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক একেএম হুমায়ুন কবির বাদী হয়ে ডোমার থানায় জামায়াত বিএনপির অজ্ঞাতনামা শতাধিক কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-০৪।
মামলা দায়ের পর ডোমার থানার উপ-পরিদর্শক শাহিনুর ইসলাম ও এসআই মিজানুর রহমান মামলাটির র্দীঘ তদন্ত শেষে গত ৩১ মার্চ ডোমার প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলী ও সাংবাদিক ইয়াছিন মোহাম্মদ সিথুন সহ জামায়াত-বিএনপির ৪০ জনের নাম উল্লেখ করে নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চুড়ান্ত অভিযোগ পত্র দাখিল করেন। নীলফামারী জজ আদালতের পিপি অক্ষয় কুমার রায় জামিন না মঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ