• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আদিবাসী যুবক গ্রেফতার

গ্রেফতারবীরগঞ্জ প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের ভাদুরিয়া গ্রাম থেকে রবি সরেণ (২৪) নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। সে উপজেলার সুজালপুর ইউনিয়নের মহুগাঁও গ্রামের মৃত হরি সরেণের ছেলে।

বীরগঞ্জ থানার এএসআই মো. আলতাফ হোসেন জানান, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের মহুগাঁও গ্রামের আমতলী কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির ওই ছাত্রী প্রতিবেশী রবি সরেণের বাসায় টিভি দেখতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে সে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। পরে বাসায় গিয়ে ছাত্রীটি এ ঘটনা তার মাকে জানায়। বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর বাবা বিষয়টি সুজালপর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলামকে জানান। নুরুল ইসলাম ঘটনাটি বীরগঞ্জ থানায় জানালে পুলিশ ওই ছাত্রীর বক্তব্য রেকর্ড করে। পরে ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীটিকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বীরগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, রবি সরেণকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। এ ব্যাপারে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ