• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ওসমানী মিলনায়তনের ক্লিনার খুন

কুপিয়ে হত্যাসিসি নিউজ : রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের ক্লিনার জাহানারা বেগমকে (৭০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মিলনায়তনের নিচতলা থেকে ওই বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জাহানারা বেগম মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মৃত আবদুল হামিদের স্ত্রী। তিনি তার ছোট মেয়ে লাকিকে নিয়ে ঢাকার বাসাবো সবুজবাগ এলাকায় থাকতেন।

শাহাবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, রাতে ওসমানী মিলনায়তনের নিচতলায় জাহানারার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন তার সহকর্মীরা।পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত জাহানারা বেগমের ছেলে সুলতান মাহমুদ ও মেয়ে আঙ্গুরা বেগম বলেন, ‘ওসমানী মিলনায়তনের মফিজ নামের এক স্টাফ প্রথমে আমাদের বোন লাকিকে মায়ের মৃত্যুর খবর জানায়। পরে লাকির কাছে খবর পেয়ে আমরা মুন্সীগঞ্জ থেকে এসেছি।’

জাহানারার ছেলে-মেয়ে ও ওসমানী মিলনায়তনের অনেকের দাবি, জাহানারা তার সারা জীবনের সঞ্চয় কোমরে বেঁধে রাখতেন। এখানকার সবাই বিষয়টি জানেন। এদিন তার কোমরে কমপক্ষে চার লাখ টাকা ছিল। পরিচিত কেউই তাকে হত্যা করে সে টাকা নিয়ে গেছে।

এদিকে, ওসি আরো জানান, ঘটনাস্থলে জাম্বুরার কিছু খোসা পড়ে ছিল। এগুলো আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে। টাকার জন্য না অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ