• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঢাকায় আসছেন পাওলি

paoli-dam04বিনোদন ডেস্ক: ১৪ দিনের জন্য ঢাকায় আসছেন ভারতীয় অভিনেত্রী পাওলি দাম। ‘সত্বা’ ছবির শুটিংয়ে অংশ নিতে তাঁর এই সফর। পাশাপাশি ‘সত্বা’ ছবির অডিও অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি।

পাওলির ঢাকা সফর ও কাজের ব্যাপারটি নিশ্চিত করেছেন পরিচালক হাসিবুর রেজা। এ নিয়ে তৃতীয়বারের মতো ঢাকায় আসছেন পাওলি।

‘সত্বা’ ছবির নির্মাতা হাসিবুর রেজা জানান, ৯ সেপ্টেম্বর ঢাকায় এসে পৌঁছাবেন তিনি। ১০ থেকে ২২ তারিখ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারে ছবির শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেত্রী।

এর আগে গত বছর পাওলি ‘সত্বা’ ছবির শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসেন। ছবিতে তিনি অভিনয় করছেন শাকিব খানের বিপরীতে। ‘সত্বা’- এ পাওলি একজন ফুল বিক্রেতার চরিত্রে অভিনয় করছেন।

হাসিবুর রেজা বলেন, এবার একটানা কাজ করে পুরো ছবির শুটিং শেষ করব। সেভাবেই সব ধরনের পরিকল্পনা করেছি। ইচ্ছে আছে, আগামী বছর দুই বাংলায় ছবিটি মুক্তি দেওয়ার।

এদিকে ‘সত্বা’ ছবিতে অভিনয়শিল্পীর তালিকায় এসেছে খানিকটা পরিবর্তন। শুরুর দিকে ছবিতে আহমেদ রুবেলের অভিনয়ের ব্যাপারটি জানিয়েছিলেন নির্মাতা। কিন্তু এই লটে তিনি আর থাকছেন না বলে জানান। আহমেদ রুবেলের জায়গায় জয়ন্ত চট্টোপধ্যায় কাজ করবেন বলে জানালেন হাসিবুর রেজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ