• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যাঝিনাইদহ: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ওমেদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাফর আলীকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত আবু জাফর তামিনগর গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে।

শৈলকুপা উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি আবদুল ওহাব জানান, আবু জাফর রয়রা বাজার থেকে শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে।

তাকে প্রথম শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বায়েজিদ আহমেদ রাত সাড়ে ১০টার দিকে আবু জাফরকে মৃত ঘোষণা করে।

শৈলকুপা থানার ওসি এমএ হাসেম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ