• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর পৌর প্যানেল মেয়র পেলেন মাদার তেরেসা সম্মাননা

Murad Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র-১ ও পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর মুরাদ আহম্মেদ “মাদার তেরেসা গোল্ড মেডেল-২০১৫” সম্মাননা পুরষ্কারে মনোনিত হয়েছেন। সমাজ সেবায় বিষেশ অবদান রাখার জন্য তাঁকে এই সম্মাননা প্রদান করা হবে।
৯ সেপ্টেম্বর ঢাকায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলানায়তনে আয়োজিত বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে “গণতন্ত্র রক্ষায় আমাদের করনীয়” শীর্ষক এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা পুরষ্কার তুলে দেয়া দেয়া হবে।
অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী, অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি এড. আবুল খায়ের, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এশিয়ান টিভির চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ সিআইপি, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্ম সচিব (আইন) মো. রোকন-উদ-দৌলা ও অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক এড. রফিকুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব আর কে রিপন ও এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক লায়ন জেবিন সুলতানা কান্তা।
উল্লেখ্য, এর আগেও প্যানেল মেয়র মুরাদ আহমেদ দানবীর “হাজী মুহাম্মদ মহসীন সম্মাননা-২০১৫ পদক” পেয়েছেন। সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা শিল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ (ঢাশিসাসাস) তাঁকে দিনাজপুর জেলার সফল প্যানেল মেয়র হিসেবে এই সম্মানে ভূষিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ