নীলফামারী : বর্তমান সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকারের অংশ হিসেবে জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কিছামত দোলুয়া গ্রামের দেড় হাজার মানুষ বিদ্যুৎ সুবিধা পেল।
বুধবার বিকেলে পল্লী বিদ্যুৎ সমিতির এ বিদ্যুৎ সঞ্চালন লাইনের সুইচ টিপে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বিদ্যুতের আলো পেয়ে সেখানে উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. এনামুল হক প্রামানিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো প্রমুখ।