• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাতীবান্ধায় ছাত্রীকে উক্ত্যক্ত করায় ৩ বখাটের জেল

ভ্রাম্যমান-আদালতহাতীবান্ধা : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ইভটিজিং-এর দায়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩ কলেজ ছাত্রকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত ।

বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলার নির্বাহী কার্যালয়ে তিন কলেজ ছাত্রকে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত বসিয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট মাহবুবুর রহমান প্রত্যাকে ৬ মাসের বিনাশ্রম কারান্ডাদেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, বাড়াইপাড়া গ্রামের প্রভাস চন্দ্রের পুত্র ভবেশ চন্দ্র রায় (২২), পূর্ব নওদাবাস গ্রামের কৃষ্ণ চন্দ্র রায়ের পুত্র রিপন চন্দ্র্ রায় (১৮) ও বনচৌকি গ্রামের আতিয়ার রহমানের পুত্র সাইদুল ইসলাম (২১) এরা হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রী অনার্স কলেজের ২য় বর্ষের ছাত্র।

এলাকাবাসী জানান, উপজেলার নওদাবাস এলাকার তিন কলেজ ছাত্রী প্রাইভেট শেষে বাড়ি ফেরার সময় ঐ তিন বখাটে ছাত্র তাদেরকে রাস্তায় আটকিয়ে অশ্লীল কথাবার্তা ও টানা হেচরা করতে থাকে এক পর্যায়ে এলাকার লোকজন দেখে ফেললে তাদেরকে আটক করে। পরে হাতীবান্ধা থানা পুলিশকে খবর দিলে তিন ছাত্রকে গ্রেফতার থানায় নিয়ে যায়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান জানান, দন্ডপ্রাপ্তদের বিকেলে জেলহাজতে প্রেরন করা হবে বলে নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ