• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নবাবগঞ্জে বন বিভাগের জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

নিহতনবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের জমি দখলের পর গাছ রোপণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মো. আমিনুল ইসলাম বাবু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

নিহত আমিনুল ইসলাম বাবু পাবর্তীপুর উপজেলার মাকইপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে।

শুক্রবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার কুশদহ ইউনিয়নের গিলাঝুকি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কুশদহ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আজিজুল হক জানান, ১০ বছর আগেও বন বিভাগের ওই জমিতে বাগান ছিল। এখন গিলাঝুকি এলাকার ভূমিহীনদের দখলে। কিন্তু পাশের পার্বতীপুর উপজেলার মাকইপাড়া ও মাহাতাব পাড়ার লোকজন বন বিভাগের ওই জমিতে গাছ রোপণ করতে এলে দু’পক্ষের সংঘর্ষ বাধে। এতেই প্রতিপক্ষের আঘাতে একজন নিহত হয়।

মধ্যপাড়া সদর বিট কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, কুশদহ ইউনিয়নের গিলাঝুকি এলাকার বন বিভাগের ২০ বিঘা জমি দীর্ঘদিন থেকে নবাবগঞ্জের গিলাঝুকি গ্রামের লোকজনের দখলে। ওই জমিতে বন বিভাগের পক্ষ থেকে গাছ রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পাবর্তীপুর উপজেলার মাকইপাড়া ও মাহাতাব পাড়ার ২০ জনের একটি দল গাছ রোপণ করতে যায়। এ সময় দুপক্ষের সংঘর্ষে ২০ জন গুরুতর আহত হয়।

আফতাবগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, সংঘর্ষে আহত আমিনুল ইসলাম বাবু চিকিৎসাধীন অবস্থায় রমেক হাসাপাতালে মারা গেছে। অন্য আহতরা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সংঘর্ষে হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ