• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তারানা হালিমকে টেলিফোনে হুমকি

তারানা হালিমসিসি নিউজ: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন। আজ শুক্রবার সকালে প্রতিমন্ত্রী তারানা হালিম দাবি করেন, অবৈধ ভিওআইপি ও অবৈধ সিম বন্ধে সরকারের চলমান কার্যক্রম বন্ধ করতেই তাঁকে এ হুমকি দেওয়া হয়।

তারানা হালিম বলেন, গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে তাঁর অফিসের টেলিফোন নম্বরে ফোন করে এই হুমকি দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘আমাকে ফোন করে বলা হয়েছে, অবৈধ ভিওআইপি ও অবৈধ সিমের ব্যাপারে আপনার এত লাফালাফির দরকার নেই। আপনি ধীরে চলেন।’

এর জবাবে ওই ব্যক্তিকে তিনি প্রশ্ন করেন, ‘আমি ধীরে কেন চলব? আপনি কে আমাকে হুকুম দেওয়ার?’

কারা হুমকি দিতে পারে এমন প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, ‘কণ্ঠ শুনে মনে হয়েছে কোনো প্রভাবশালী ব্যক্তিই এই হুমকি দিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি কাজ করছি। কোনো হুমকিতেই এসব কাজ বন্ধ হবে না। আর আমি বিক্রি হওয়ার মতো কেউ না।’

প্রতিমন্ত্রী হালিম বলেন, বিষয়টি তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ওই ফোন নম্বরটি তদন্ত করে দেখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ