• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মক্কায় মসজিদ আল হারামে ক্রেন ছিঁড়ে নিহত ৮৭

indexসিসি ডেস্ক : সৌদি আরবের মক্কায় মসজিদ আল হারামে নির্মাণাধীন কাজের ক্রেন ছিঁড়ে পড়ে কমপক্ষে ৮৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮৩ জন। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

ভারি বৃষ্টিতে এই দুর্ঘটনা ঘটে বলে সৌদি গেজেটের অনলাইনের খবরে বলা হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। এমনকি তারা কোন দেশের নাগরিক সে বিষয়েও জানা সম্ভব হয়নি। ক্রেন দুর্ঘটনায় হজযাত্রীদের হতাহতের ছবি ফেসবুকেও ছড়িয়ে পড়েছে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের টুইটার বার্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ক্রেনটি মসজিদ আল হারামের ওপর ছিঁড়ে পড়ে। ঠিক কীভাবে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে সংগৃহিত ছবিতে দেখা যায়, বিশালাকৃতির ক্রেনটির একটি অংশ সৌদি আরবের অন্যতম প্রধান এ মসজিদের ছাদ ভেঙে নিচে পড়ে যায়। এ সময় মসজিদের ভেতর থাকা মুসল্লিরা মাগরিবের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ কারণে হতাহতের সংখ্যা এত বেশি বলে ধারণা করা হচ্ছে।

মক্কায় আর কয়েকদিন পরেই মুসলমান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান হজ। মক্কা নগরী যখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের জন্য হজ পালনের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে কয়েক লাখ হজযাত্রী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবের পবিত্র এই নগরীতে সমবেত হয়েছেন। এছাড়া প্রতিদিনই হাজার হাজার মুসল্লি আসছেন মক্কায়।

মসজিদ আল হারামে বেশ কিছুদিন যাবত উন্নয়ন কাজ চলছে। মসজিদ সম্প্রসারিত করতে কয়েকটি ক্রেন দিয়ে সেখানে সংস্কার কাজ বহু দিন ধরেই চলছিল। এ রকমই একটি ক্রেন শুক্রবার রাতে ছিঁড়ে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ