• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাড়ে চার কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

61199_1চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ থেকে অবৈধভাবে ভারত আনা উন্নত মানের শাড়ি, থ্রি-পিস ও শার্টের থান কাপড়সহ একটি ট্রাক জব্দ করেছে। জব্দকরা মালামালের আনুমানিক মূল্য ৪ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান শুক্রবার বেলা ১২টায় ব্যাটালিয়ন প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানান, এদিন সকাল ৬টায় বিজিবির একটি দল ভারত সীমান্ত থেকে ছেড়ে আসা একটি ট্রাক (যশোর-ট- ১১-২৮৩৪) হাসাদহের রাস্তার ওপর গতিরোধ করলে ট্রাকটির চালক ও তার সহকারী পালিয়ে যায়। এ সময় ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ওইসব মালামালগুলো জব্দ করা হয়।

বিজিবি পরিচালক জানান, জব্দকরা মালামালসহ ট্রাকটি চুয়াডাঙ্গার দর্শনা কাস্টমসে জমা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ