• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতে গ্যাস বিস্ফোরণ: নিহত বেড়ে ১০৪

bbb1আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। শনিবার সকাল নয়টার দিকে মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার পেতলাওয়ার শহরে এ ঘটনা ঘটে। স্থানটি প্রাদেশিক রাজধানী ভূপাল থেকে ৩শ’ কিলোমিটার দূরে অবস্থিত।

বিস্ফোরণে রেস্টুরেন্টের দোতলা ভবনটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কয়েকটি ভবন। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, রেস্টুরেন্ট সংলগ্ন একটি ভবনে খনিতে বিস্ফোরণের কাজে ব্যবহৃত গ্যালেটিনের স্টিক রাখার কারণে ক্ষয়ক্ষতির ব্যাপকতা এত বেশি।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে দেয়ার নির্দেশি দিয়েছেন তিনি। বর্তমানে সেখানে ব্যাপক উদধার তৎপরতা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ