• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বামী সন্তান ফেলে উধাও

Rajarhat Kurigram News Pic-12-09-15রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : প্রেম মানে না, কোন জাত-কূল, ধর্ম-বর্ণ এবং ধন-সম্পদ সবকিছু ফেলে কুড়িগ্রামের রাজারহাটে সনাতন (বাদ্যকার) ধর্মের এক বধূ দুই বছরের কোলের শিশু  সন্তান ও স্বামীকে ফেলে প্রেমের টানে মুসলিম ধর্মের প্রেমিকের হাত ধরে নতুন করে ঘর বাঁধার আশায় বৃহস্পতিবার সন্ধ্যায় অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের চাকিরপশার তালুক মৌজার বাদ্যকার পাড়া এলাকায়। এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী বিষ্ণু চন্দ্র (বাদ্যকার) বাদী হয়ে দু’জনের নাম উল্লেখ করে শুক্রবার রাতে রাজারহাট থানায় স্ত্রীকে অপহরণের অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চাকিরপশার তালুক মৌজার বিষ্ণু চন্দ্র (বাদ্যকার)-এর স্ত্রী শ্রাবণী রাণী (অনিতা) (২২) এর সঙ্গে পার্শ্ববর্তী ষ্টেশন পাড়াস্থ জিল্লুর রহমান সর্দারের পুত্র আশিকুর রহমান ওরফে আশিক (২০) এর সঙ্গে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে যাতায়াতসহ শ্রাবণী রাণীর মন দেয়া-নেয়ার এক পর্যায়ে তাদের দুজনের প্রেমের গভীর সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে ওই গৃহবধু একাই থাকায় সুযোগ বুঝে নগদ টাকা, স্বর্ণালংকারসহ তার প্রেমিক আশিক ও তার বন্ধু বাজারহাট বাজারের সেলুন ব্যবসায়ী মুন চন্দ্র শীল একটি মোটর সাইকেল যোগে দ্রুত প্রেমিক আশিক এবং প্রেমিকা শ্রাবণীকে নিয়ে সটকে পড়ে। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানার পর বিষ্ণু চন্দ্র (বাদ্যকার) অনেক স্থানে তার স্ত্রী শ্রাবনী রাণীর খোঁজ-খবর নিয়ে তার সন্ধান না পেয়ে নিরুপায় হয়ে শুক্রবার রাতে রাজারহাট থানায় আশিকুর রহমান ওরফে আশিককে প্রধান আসামী করে দু’জনের নামে থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করে। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তে প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী বলেন, বিষয়টি জানার পর বিষ্ণু চন্দ্রের পিতা কৃষ্ণ চন্দ্র (বাদ্যকার) আমার নিকট পরামর্শ নেয়ার জন্য এসেছিল এবং তাকে আমি আইনের আশ্রয় নেয়ার জন্য পরামর্শ দিয়েছি। ঘটনাটি তদন্তে প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরভাবে আইনী ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি। সবমিলিয়ে ঘটনাটি অত্র উপজেলায় টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। গতকাল বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার এবং অপহৃতা গৃহবধুকে উদ্ধার করতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ