• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদপুরে নিরাপদ অভিযান নিশ্চিতকরণে আমাদের করণীয় কর্মশালা অনুষ্ঠিত

SAM_0895শরীফুল ইসলাম, চাঁদপুর: “নিরাপদ অভিযান নিশ্চিতকরণে আমাদের করণীয়” হিসেবে জেলা পর্যায়ে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা সার্কিট হাউজ মিলনায়তনে ব্র্যাক এর আয়োজনেসেফ মাইগ্রেশন ফর বাংলাদেশী ওয়ার্কার্স প্রোজেক্টে অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন, যারা বিদেশে যেতে চান, তারা অবশ্যই সরকারে সুবিধা জানা দরকার”।
“আমি এই প্রকল্প নিয়ে দীর্ঘদিন কাজ করেছি তাই এসম্পর্কে আমার অভিজ্ঞতা রয়েছে। আপনারা বিদেশে যাওয়ার পূর্বেই ঠিক করতে হবে সেখানে গিয়ে কি চাকরি করবেন। আমরা দেখছি প্রবাসে যার কেউ নেই সেই দালালদের হাতে প্রতারিত হচ্ছে। অধিকাংশ জেলার মানুষ কাজ নির্বাচন না করার কারেন প্রতারিত হচ্ছে। আপনাকে কাজ বিবেচিত করতে হবে না হলে আপনিও প্রতারিত হতে পারেন। যিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দালালদের মাধ্যমে সেই সিন্ডিকেটদের ধরিয়ে দিতে হলে আপনােেক অভিযোগ ও মামলা দায়ের করতে হবে। আপনারা আইনি সহায়তা না নিলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন।
আমি ব্র্যাক কর্মকর্তাদের বলবো, যারা ক্ষাতগ্রস্ত হচ্ছে আপনারা আপনারা তাদের আইনি সহায়তা প্রদান করুন।  আপনাদের সাথে জেলা প্রশাসন সহায়তা করবে। চাঁদপুর শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লালের পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জান, হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম, ব্র্যাক প্রধান কার্যালয়ের ফিল্ড কো-অডিনেটর আবুল হাসনাথ মো. মঞ্জুরুল ইসলাম, সেফ মাইগ্রেশন প্রতিনিধি ইমাম উদ্দিন, ব্র্যাক প্রতিনিধি ফারুক আহমেদ”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ