• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চার দেশে যাত্রী পরিবহণে ৬ রুট

কাদেরঢাকা: সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মোটর ভেহিকল অ্যাগ্রিমেন্টের (এমভিএ) আওতায় সম্ভাব্য ছয়টি রুট নির্ধারণ করা হয়েছে। এই ছয় রুট দিয়ে চার দেশে যানচলাচল করতে পারবে।

সোমবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে বিবিআইএন মোটর ভেহিক্যাল অ্যাগ্রিমেন্ট বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

যাত্রী পরিবহণের সম্ভাব্য ছয়টি রুট হলো : কোলকাতা-পেট্টাপোল-বেনাপোল-যশোর-ঢাকা-চট্টগ্রাম। চট্টগ্রাম-ঢাকা-হাটিকুমরুল-বগুড়া-রংপুর-বুড়িমারি-চেংরাবান্ধা-শিলিগুড়ি। ঢাকা-হাটিকুমরুল-বগুড়া-রংপুর-বুড়িমারি-চেংরাবান্ধা-জয়গাঁও-ফুয়েন্টশোলিং (ভুটান)-থিম্পু। ঢাকা-হাটিকুমরুল-বগুড়া-রংপুর-বাংলাবান্ধা/ফুলবাড়ী-পানিট্যাংকি (ভারত)-কাকড়াভিটা (নেপাল)-কাঠমান্ডু। কোলকাতা-ঢাকা-সরাইল-সিলেট-তামাবিল-দাউকি (ভারত)-শিলং-গোয়াহাটি-শ্যামডুরাপ-ঝংকর(ভুটান)। খুলনা-যশোর-বেনাপোল-পেট্টাপোল-কোলকাতা।

সড়ক মন্ত্রী বলেন, বিবিআইএন দেশগুলো ডিসেম্বরের আগেই প্রোটোকল ফর মুভমেণ্ট অব প্যাসেঞ্জার ভেহিক্যালস বিবিআইএন এমভিএ প্রস্তুত হবে।আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দেশগুলো যাত্রীবাহী ও ব্যক্তিগত পরিবহণের বিবিআইএন এমভিএ চূড়ান্ত করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ