• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারীতে মাদ্রাসা প্রধানের মানবেতর জীবন যাপন

কুড়িগ্রামচিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে একটি মহল দাপট দেখিয়ে অজ্ঞাত কারনে সুপারকে সাময়িক বরখাস্ত করায় সুপারসহ তার পরিবারের সদস্যরা মানবেতর জীবন যাপন করছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনারী পাড়া মীম-ছীন বালিকা দাখিল মাদ্রাসায়।
জানা গেছে, অজ্ঞাত কারনে মাদ্রাসার সভাপতি একটি চক্রের সাথে মিলিত হয়ে দূর্নীতি, অর্থ আত্মসাৎ, সেচ্ছাচারীতাসহ বিভিন্ন অভিযোগ এনে ১৪ আগষ্ট সুপার মোঃ ইস্কেন্দার মির্জাকে সাময়িক বরখাস্ত করেন। এবং তার স্থলে সভাপতির ভাতিজা মাদ্রাসার সিনিয়র সহকারী মৌলভী মোঃ মোখলেছুর রহমানকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেয়ার ইতি মধ্যে শুরু হয়েছে নানান গুনজন। হঠাৎ এই সাময়িক বরখাস্তের খবর পেয়ে বিপাকে পড়ে যান সুপার ইস্কেন্দার মির্জা। সুপার ইস্কেন্দার মির্জা জানান সভাপতির ভাতিজা হওয়ায় সুবাধে ক্ষমতার জোরে অফিসের আলমারির তালা ভেঙ্গে নুতুন তালা লাগিয়ে দেয় এবং কৌশলে আমাকে বরখাস্ত দেখিয়ে নিজেই এখন সুপার হিসাবে দাবি করে ক্ষমতা দেখাচ্ছেন মৌলভী শিক্ষক মোঃ মোখলেছুর। মাদ্রাসার সভাপতি মোঃ হেফাজ উদ্দিন বলেন তার বিরুদ্ধে দূর্নীতিসহ বিভিন্ন অভিযোগ পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ জানান এব্যাপারে তদন্ত করে জানা গেছে সুপার মোঃ ইস্কেন্দার মির্জার উপর আনিত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন। তিনি আরো জানান প্রক্রিয়া অনুস্বণ না করে অবৈধভাবে সুপার ইস্কেন্দার মির্জাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে যা সরকারী নিয়ম বহির্ভূত। এদিকে বিভিন্ন হয়রানীর পর হঠাতেই সুপারকে সাময়িক বরখাস্ত করায় সুপার তার পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করাসহ সমাজপতিদের দারে দারে ঘুরছেন কিন্তু দেখছেন না সুফলের আশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ