• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা

WIN_20150916_141424খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর রোজ বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থা এসইউপিকে ও প্ল্যান বাংলাদেশের সহযোগিতায় উপজেলার ছাতিয়ানগড় স্কুল এ্যান্ড কলেজে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বিতর্ক প্রতিযোগিতায় ছাতিয়ানগড় স্কুল এ্যান্ড কলেজ ও জবেদা বেগম উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে। স্কুল ম্যানেজম্যান্ট কমিটির সভাপতি বাবু প্রমথ চন্দ্র রায়ের সভাপতিত্বে ওই প্রতিযোগিতায় উপজেলা একাডেমিক সুপারভাইজার সরিফুল কায়সার, প্ল্যানের আসমা আনোয়ার তন্দ্রা, এসইউপিকে প্রতিনিধি প্রশান্ত রায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার বিষয় ছিল ‘তথ্য প্রযুক্তির ব্যবহার অনেক ক্ষেত্রের শিশু সুরক্ষার অন্তরায়’। ওই বিষয়ের পক্ষে ছাতিয়ানগড় স্কুল এ্যান্ড কলেজ এবং বিপক্ষে জবেদা বেগম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।পক্ষের বক্তারা তথ্য প্রযুক্তির বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে নানা যুক্তি উপস্থাপন করে বিজয়ী হয়। পরে অতিথি ও বিচারকগণ বিজয়ী দল ও শ্রেষ্ঠ বক্তাসহ অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ