সিসি নিউজ: দৈনিক প্রথম আলো পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টুর মাতা সুফিয়া বেগম (৮৫) বাধ্যকজনিত কারণে আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার সময় সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে —- রাজেউন)। মরহুমা সুফিয়া বেগম স্বাধীনতা যুদ্ধে শহীদ আয়েজ উদ্দিনের পত্নী। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৫ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুমার নামাজের পর জামে মসজিত চত্ত্বরে (সৈয়দপুর প্রেসক্লাব সংলগ্ন) নামাজে জানাযা শেষে হাতিখানা কবরস্থানে দাফন করা হবে।
সিসি নিউজ পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।