• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে শ্রমজীবী শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

4747দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শ্রমজীবী শিশুদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিশু একাডেমী মিলনায়তনে এই প্রতিযোগতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ছবি আঁকা, গান ও নাচ বিষয়ে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের শ্রমজীবী শিশুরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে শিশু একাডেমী মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপির ম্যানেজার রোনেল্ড গোমেজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন শিশুশ্রম প্রতিরোধ কমিটি ২নং ওয়ার্ডের সমন্বয়ক সোহেল আরমান রাকিব, সদস্য সাংবাদিক মাহবুবুল হক খান, ৩নং ওয়ার্ডের শিশুশ্রম প্রতিরোধ কমিটির সদস্য ফটো সাংবাদিক নুর ইসলাম। ওয়ার্ল্ড ভিশনের সুপারভাইজার নয়ন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের কৃষি বিষয়ক কর্মকর্তা মো. রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার রতন দাস, ফ্যাসিলিটেটর পলাশ রায়, তরুন চন্দ্র রায়সহ ১২টি ওয়ার্ডের ফ্যাসিলিটেটর ও শিশুশ্রম প্রতিরোধ কমিটির সদস্য, বিপুল সংখ্যক শ্রমজীবী শিশু ও তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল আলম অন্যান্য অতিথিদের সাথে নিয়ে প্রতিযোগিতায় বিজয়ী শ্রমজীবী শিশুদের হাতে পুরষ্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ