• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিহতপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় সাখাওয়াত হোসেন (৫৫) ও আব্দুর রাজ্জাক ওরফে মানিক(৩১) নামের দুই ব্যক্তি নিহত ও ৬ জন গুরুত্বর আহত হয়েছে। আহতরা রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মহবপুর গ্রামের মৃত মৌলভি মকবুল হোসেনের পুত্র সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে বাড়ি থেকে পায়ে হেঁটে আমবাড়ী বাজারে যাচ্ছিল। পথে যশাই-আমবাড়ী সড়কের দন্ডপানি এলাকার পাকা রাস্তায় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেল ধাক্কায় সড়কের উপর ছিটকে পড়ে তিনি গুরুত্বর আহত হন। মুমূর্ষ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।
এদিকে, বৃহষ্পতিবার রাত ৮টার দিকে পার্বতীপুরের পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান, মহিলা ইউপি সদস্যসহ ১৪/১৫ জনের একটি দল এলাকার এক মেয়ে ঘটিত বিষয় নিয়ে মিমাংশার জন্য পার্শবতী ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের মহেশপুর গ্রামে যাচ্ছিল। পার্বতীপুরের হলদীবাড়ী মোড় থেকে ব্যাটারি চালিত ভ্যান যোগে যাওয়ার পথে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের চান্দাপাড়া এলাকার উচা ব্রীজের কাছে বিপরীত দিক থেকে আসা জরুরী টেলিযোগাযোগ কাজে নিয়োজিত দ্রুতগামী একটি পিকআপের (ঢাকা মেট্রো ঠ-১৩-০৮৯৮) সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হলদীবাড়ী এলাকার লাল মোহাম্মদের পুত্র আব্দুর রাজ্জাক ওরফে মানিক(৩১),পাতারিপাড়া গ্রামের লুৎফর রহমান ওরফে নাল্টুর পুত্র ভ্যান চালক আসাদুল(৩০), মতিবুল হোসেনের পুত্র শফিকুল ইসলাম ওরফে শফি(২৮), নওদাপাড়া গ্রামের মৃত আজিবর রহমানের পুত্র আকতারুল(৩০),মজিদের পুত্র রবিউল(৩৫),মকছেদের পুত্র মনজুরুল(২৪) ও মন্টুর পুত্র আব্দুল কাইয়ম(৪০) গুরুত্বর আহত হয়। পথচারীরা আহতের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যায়। মুমূর্ষ অবস্থায় আহতদের পরিবারের লোকজন এসে তাদেরকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে লাল মোহাম্মদের পুত্র আব্দুর রাজ্জাক ওরফে মানিক মারা যান।
পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পিকআপ চালক ও হেলপার পালিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ