• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গোপালগঞ্জে ঝড়ে নৌকা ডুবি, মা ও ২ মেয়ের মৃত্যু

নিহতগোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে মা ও দুই মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার বিকালে মুকসুদপুর উপজেলার মটবাড়ী বিলে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- ওই উপজেলার উজানী ইউনিয়নের নৃপেন বালার স্ত্রী বিথী বালা (৩২), মেয়ে বৃষ্টি বালা (৮) ও কোয়েল বালা (৫)।

উজানী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য খোকন বালা জানান, বিকালে নৃপেন বালা তার স্ত্রী, ছেলে ও দুই মেয়ে নিয়ে মটবাড়ী বিল দিয়ে নৌকায় করে পার্শ্ববর্তী বহুগ্রামে শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছিলেন।

পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৃপেন বালা ও তার ছেলে সাঁতরে বাঁচতে পারলেও, তার স্ত্রী ও দুই মেয়ে ডুবে মারা যান।

খবর পেয়ে এলাকাবাসী সন্ধ্যায় তিন জনের মরদেহ উদ্ধার করে বলে জানান মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ