• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বোচাগঞ্জে নছিমনের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

নিহতদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার দৌলতপুর এলাকায় নছিমনের ধাক্কায় ভূপেন্দ্রনাথ রায় (৫০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা নছিমনে আগুন জ্বাালিয়ে দেয় ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার সময় দিনাজপুর-পীরগঞ্জ সড়কের দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভূপেন্দ্রনাথ রায় উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
দিনাজপুর বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেতাবগঞ্জ শহর থেকে মোটরসাইকেলযোগে ভূপেন্দ্রনাথ রায় স্কুলে যাওয়ার পথে দৌলতপুর মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি নছিমন ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। স্বাস্থ্য কেন্দ্রে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার স্কুলের শিক্ষার্থীরা ঘাতক নছিমনটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় ও চালককে আটক করে পুলিশে  সোপর্দ করেছে। এ ব্যাপারে বোচাগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ