• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খুলনায় গুইসাপসহ দুই প্রতারক আটক

guishapখুলনা : খুলনায় একটি গুইসাপসহ দুই প্রতারককে আটক করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকা থেকে খুলনা সদর থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, খুলনার বটিয়াঘাটা উপজেলার কায়েম খোলা গ্রামের সুলতান শেখের ছেলে আলী হোসেন (৩২) ও একই গ্রামের লোকমান হোসেনের ছেলে আমারুল হোসেন (৩৫)।

খুলনা থানার এসআই দেবাশীষ রায় জানান, আটককৃতরা প্রতারণার আশ্রয় নিয়ে গুইসাপের শরীরে বিভিন্ন ধরণের কালার করে তক্কে সাপ সাজিয়ে তা মোটা দরে বিক্রি করতে আসছিল। খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিভিন্ন ধরণের রং করায় সাপটি চেনা যাচ্ছে না। তবে গুইসাপ, ঘড়িয়াল বা বেজির মতো মনে হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ