• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়সিসি নিউজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

গড় পাসের হার ৭১ দশমিক ৪৯ শতাংশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.nu.edu.bd) পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। এ ছাড়া যে কোনো মোবাইল থেকে nu deg Roll No লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে।

দেশের ১ হাজার ৬৮১টি কলেজের ৫ লাখ ৩২ হাজার ৭৯ জন পরীক্ষার্থী ৬৮৩টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। গত ২০ জুন লিখিত পরীক্ষা শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমিয়ে আনতে গৃহীত ‘ক্রাশ প্রোগ্রাম’ অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যেই এ পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ