রংপুর: রসিক অডিটরিয়ামে সোমবার রংপুর সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের হোল্ডিং ট্যাক্স এ্যাসেসমেন্ট ও বিলিং সিস্টেম এর শুভ উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রংপুর সিটি কর্পোরেশনের সচিব ফজলুল কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু। স্বাগত বক্তব্য রাখেন রসিকের সিস্টেম এনালিষ্ট একেএম আহসান ফরিদ, কর কর্মকর্তা আসাদুজ্জামান, ট্যাক্সেশন কর্মকর্তা তন্ময় কুমার সরকার প্রমুখ।
মেয়র তার বক্তব্যে বলেন , প্রধানমন্ত্রীর “ভিশন ২০২১” বাস্তবায়নের লক্ষে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চত করার লক্ষে এ সফটওয়ারটি গুরুক্তপূর্ন ভুমিকা রাখবে এবং এর মাধ্যমে অনেকাংশে দূর্নীতি কমে যাবে।
তিনি আরো বলেন, রংপুর সিটি কর্পোরেশনকে অচিরেই সারা বাংলাদেশে একটি ডিজিটাল মডেল সিটি কর্পোরেশন হিসেবে রুপান্তর করা হবে ।
মেয়র নগর বাসীর উদেশ্যে আরো বলেন যে ,পূর্বের মেয়রের সময়ে (২০০৯-২০১০) অর্থ বছরের ধায্যকৃত রেইট কোড অনুসারে জনগনের নিকট কর আদায় করা হচ্ছে। আমি কোন কর বাড়াইনি।
তিনি নগর বাসীকে সিটিকর সময়মত পরিশোধ করার আহবান জানান।
উল্লেখ্য, এই সিষ্টেমের মাধ্যমে পাইলট প্রোগ্রাম হিসেবে রংপুর সিটি কর্পোরেশনের ২৯ ও ৩০নং ওয়ার্ডে বিল বিতরন করা হবে ।