• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিরিরবন্দরে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে হত্যা

ধর্ষণচিরিরবন্দর প্রতিনিধি : জেলার চিরিরবন্দরে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শরিফা বেগম (২৩) নামে এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যা করেছে দুই দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে চিরিরবন্দর উপজেলার ভিয়াইল বোর্ডপাড়া গ্রামে।

এ ব্যাপারে নিহতের স্বামী ইউনুস আলী সোমবার সকাল ১১টায় চিরিরবন্দর থানায় একটি অভিযোগপত্র দায়ের করেছেন।

নিহতের স্বামী ইউনুস আলী জানান, দুর্গাডাঙ্গা বাজারে খাবারের হোটেল বন্ধ করে গভীর রাতে তিনি বাড়ি ফেরেন। এ সুযোগে রাত সাড়ে ৮টায় একই পাড়ার সেতাবউদ্দীনের ছেলে আনিছুর রহমান (২৭) ও আব্দুল জব্বারের ঘরজামাই খবিরউদ্দীন (৫০) ইউনুসের বাড়িতে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণে ব্যর্থ হলে স্ত্রী শরিফা বেগমকে বাড়ির আঙ্গিনায় ফেলে বিষ খাওয়ায়। এ সময় শরিফার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে শরিফাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই শরীফার মৃত্যু হয়।

চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ মাহমুদ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই ইফতেখারুল জানান, লাশের ফরেনসিক রিপোর্ট ছাড়া আপাতত কিছুই বলা যাচ্ছে না। তবে আনিছুর ও খবির পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ