• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সড়ক দুর্ঘটনাসিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক ফুল চাঁদ (৫৫), অটোরিকশার তিন যাত্রী পাবনার আশুতোষপুর থানা এলাকার বাচ্চু (২২), আলমগীর (২৫) ও বিপ্লব (২৩)। তবে অপর আহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার রাত ১১টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে শাহজাদপুরগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে চালকসহ অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আহতদের মধ্যে চালক ফুল চাঁদ মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো তিন যাত্রী মারা যান।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ফরিদুল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ