• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২ হাজার কোটি টাকার বেশি আয়কর আদায়

nbrr1442930072সিসি ডেস্ক: আজ শেষ হলো সপ্তাহব্যাপী আয়কর মেলা। মেলায় রেকর্ড ২ হাজার ৩৫ কোটি ৩২ লাখ টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এবার ২০১৪ সালের আয়কর মেলার চেয়ে ৩৬০ কোটি ৩২ লাখ টাকা বেশি আয়কর আদায় হয়েছে। গত বছর মেলায় রাজস্ব আদায় হয়েছিল ১ হাজার ৬৭৫ কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৪৫১ টাকা।

মেলায় সাত দিনে কর সেবা নিয়েছেন ৭ লাখ ৫৭ হাজার ৭৫৪ জন করদাতা।  রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ৬১ হাজার ৬০ জন।

মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে সাত দিনব্যাপী আয়কর মেলা শেষে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এসব তথ্য জানান।

মেলার সপ্তম দিনে আয়কর আদায় হয়েছে ৩৯৪ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ১৩২ টাকা। এই দিনে কর সেবা নিয়েছেন ১ লাখ ৭ হাজার ১৮৫ জন করদাতা। আয়কর রির্টার্ন দাখিল করেছেন ৩৮ হাজার ২০৫ জন।

২০১৪ সালের আয়কর মেলায় রিটার্ন জমা পড়েছিল ১ লাখ ৪৯ হাজার ৩০৯টি। কর সেবা দেওয়া হয়েছিল ৬ লাখ ৪৯ হাজার ১৮৫ জন করদাতাকে।

 ষষ্ঠ দিন (সোমবার) মোট আয়কর আদায় হয়েছিল ৩০২ কোটি ২০ লাখ টাকা। এদিন কর সেবা দেওয়া হয় ১ লাখ ১৬ হাজার ৪৩০ জন করদাতাকে।রিটার্ন দাখিল করেন ২৪ হাজার ৭৪৯ জন করদাতা।

বিকেলে এনবিআর সদস্য (আয়কর) আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী আনিসুল হক ও বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

আজ ঢাকা ও সাতটি বিভাগসহ ১৫টি জেলা, ১৫টি উপজেলায় আয়কর মেলা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ