• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অপহৃত স্কুলছাত্রী উদ্ধার: সৈয়দপুরে অপহরনকারী আটক

উদ্ধারসিসি নিউজ:  অপহরনের আট মাস পর উদ্ধার হলো নবম শ্রেনীর ছাত্রী রেনু আক্তার। মঙ্গলবার ভোরে পুলিশের অভিযানে ওই ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অপহরনের সাথে জড়িত এক ফেরিওয়ালাকে সৈয়দপুর থেকে আটক করা হয়। আটক ব্যাক্তি নীলফামারীর সদর উপজেলার চাপড়া ইউনিয়নের বডুয়া শেখ পাড়ার আনছার আলীর পুত্র মিন্টু মিয়া (৩০)। অপহৃত ছাত্রীটি জেলার ডিমলা উপজেলার খগাবড়বাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ও বন্দর খড়িবাড়ী গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।

জানা যায়, চলতি বছরের ২১ জানুয়ারী স্কুলে যাওয়ার পথে মেয়েটি অপহরন হয়েছিল। অপহরকারী মিন্টু মিয়া ডিমলার বিভিন্ন এলাকায় ফেরি করে মেয়েদের চুরিফিতা ও কসমেটিক্স বিক্রি করত। ঘটনার দিন মেয়েটিকে সে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে মেয়েটির পিতা বাদী হয়ে মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা ডিমলা থানার উপ পরিদর্শক শাহাবুদ্দিন জানান গোপন সংবাদ পেয়ে প্রথমে সৈয়দপুর উপজেলার খাতা মধূপুর গ্রামে অভিযান চালিয়ে অপহরনকারী মিন্টুকে আটক করা হয়।

এরপর মিন্টু মিয়াকে সাথে নিয়ে অভিযান চালিয়ে নীলফামারীর সদর উপজেলার চাপড়া ইউনিয়নের বডুয়া শেখ পাড়া থেকে অপহৃত স্কুল ছাত্রী রেনু আক্তারকে উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ