• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর জেলা আইনজীবী ফোরামের জরুরী সভা অনুষ্ঠিত

Furam Picদিনাজপুর প্রতিনিধি : জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের জরুরী সভা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে আইনজীবী সমিতির টিনসেট কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে জরুরী সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. মো. আনিসুর রহমান চৌধুরী, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আ ন ম হাবিবুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. একরামুল আমিন, সিনিয়র আইনজীবী আলহাজ্ব খয়রাত আলী, মো. আব্দুস সাঈদ, মো. আসির উদ্দীন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোস্তাফিজুর রহমান মোস্তাক, সিনিয়র আইনজীবী শামিম বিন গোলাম পার্ল, জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান বিপুল, আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক মোল্লা মো. সাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ ইব্রাহিম, কোষাধ্যক্ষ মো. এমাম আলী, ফোরাম নেতা আবু মাসুদ ওবায়দুল্লাহ তারেক প্রমূখ।
সভায় আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মইনুল ইসলাম, সিনিয়র আইনজীবী রুহুল আমিন, ফোরাম নেতা মো. সিরাজুল ইসলাম, আনোয়ারুল আজিম খোকন, আব্দুস সোবহান, গোলাম ফারুক, মো. রইস উদ্দীন, মো. তারিকুল ইসলাম (তারেক), মো. মশিউর রহমান, মো. নিয়ামুল হক চৌধুরী, মো. আইনুল হক, মো. রাশেদুল ইসলাম মানিক, মো. আজেদুর রহমান, আবুল বাশার প্রিন্স, মো. মাহফুজ, মো. সৈকত, মো. পারভেজসহ ফোরামের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, একটি বিশেষ মহল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে নিয়ে ষড়যন্ত্র করছে। কোন অবস্থাতেই এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়া যাবে না। ফোরামের মধ্যে যে বিরোধ তা আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। বক্তারা আরো বলেন, বিশেষ মহলটি বিএনপির ইমেজ নষ্ট করতে মরিয়া হয়ে পড়েছে। বারের নির্বাচিত কমিটিকে কাজ করতে দেয়া হচ্ছে না। বার কোন ব্যক্তি বা দলের নয়, বার সকল আইনজীবীর। তাই বারের সুনাম ও মর্যাদা অক্ষুন্ন রাখতে হবে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মেকাবেলা করার আহবান জানান।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ মওদুদ’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমে রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ