• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুরের পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সড়ক দুর্ঘটনাপীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে পীরগঞ্জের রাউয়াতপাড়া ও একই উপজেলার খেজমতপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈসমাইল হোসেন জানান, ঢাকা থেকে দিনাজপুরের রানী সৈংকলগামী কে আলম পরিবহণের একটি বাস পীরগঞ্জের রাউতপাড়ায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ৪০ জন যাত্রী আহত হয়।

আহতদের প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত ১২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতরা হলেন ঠাকুরগাঁও উপজেলার রাধানগর গ্রামের শাহাজাহান ও বালিয়াডাঙ্গি উপজেলার সাইফুল ইসলাম।

অন্যদিকে পীরগঞ্জ উপজেলার খেজমতপুর নামক স্থানে ইজিবাইককে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে ইজিবাইকের দুই যাত্রী নিহত হন। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। নিহতদের একজনের নাম রিমু। তবে তার স্বামীর নাম জানা যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ