গোপালগঞ্জ: গোপালগঞ্জের শিবপুরে মাইক্রোবাস-ইজিবাইকের সংঘর্ষে এক শিশুসহ ছয় জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো কয়েকজন।
শনিবার সকাল সোয়া ১০টায় গোপালগঞ্জ-কোটালিপাড়া সড়কের শিবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নিয়ামুল হুদা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।