• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সোমবার রাতের আকাশে মিলবে রক্তাভ সুপারমুন

62553_1সিসি নিউজ: বড় চাঁদ বা সুপারমুন দেখা দেবে সোমবার রাতের আকাশে। তবে এটি যেনতেন সুপারমুন নয়। চাঁদকে দেখা যাবে রক্তাভ। নিজের নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ আসবে সবচেয়ে কাছের দূরত্বে, আর এ সময়েই চাঁদের পূর্ণগ্রহণ হওয়ায় এমনটা হবে।

এ ধরণের বড় চাঁদ বা সুপারমুনের জন্য বিশ্ববাসীকে অপেক্ষা করে থাকতে হয়েছে ৩৩ বছর। শেষ সুপারমুনের দেখা মিলেছিল ১৯৮২ সালে। আর সোমবারের পর দেখা মিলবে ২০৩৩ সালে।

সুপারমুনের বৈজ্ঞানিক ‘পেরিগি মুন’। পেরিগি অর্থ ‘পৃথিবীর কাছাকাছিতম’। চাঁদ যখন পূর্ণিমায় থাকে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় পৃথিবীর কাছাকাছি চলে আসে তখন একে সুপারমুন বলা হয়। পৃথিবীর কাছাকাছি আসায় এই চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়। সাধারণত ১৩ মাস পর পর সুপারমুনের দেখা মেলে।

সোমবার চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব হবে ২ লাখ ২৬ হাজার মাইল। এ সময় চাঁদকে দেখা যাবে ১৪ শতাংশ বড় আর ৩০ ভাগ বেশি উজ্জ্বল।

তবে সোমবারের পূর্ণিমার সঙ্গে থাকবে চাঁদের পূর্ণগ্রহণ। এরফলে পৃথিবী থেকে দেখা যাওয়া বড় ও উজ্জ্বলতম চাঁদ, সূর্যের আলোর বিচ্ছুরণে রক্তাভ আকার ধারণ করবে। এরফলে এক অপার্থিব সৌন্দর্য সৃষ্টি হবে চাঁদে।

কেন এমন হবে? বিজ্ঞানীরা বলছেন, গ্রহণের সময় পৃথিবীর ছায়াকোণে ঢুকে পড়ে চাঁদ। এ দিকে, পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা ধুলোকণার উপর এসে পড়ে সূর্যের সাদা আলোর সাতটি রং। এর মধ্যে লাল আলো সব চেয়ে কম বিচ্ছুরিত হয়। অন্যান্য রং বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ে। লাল আলো কম বিচ্ছুরিত হয় বলেই অন্যান্য রংয়ের আলো থেকে সেটি উজ্জ্বল হয়ে দেখা দেয়। এই লাল আলোর আভা প্রতিসরিত হয়ে চাঁদের মাটিতে গিয়ে পড়ে। ফলে এ ধরণের সুপারমুনে চাঁদকে রক্তাভ দেখা যাবে।

তবে বিরল এ দৃশ্য দেখা যাবে না বাংলাদেশে। রক্তাভ সুপারমুন দেখা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও আফগানিস্তান ও পাকিস্তানের কিছু স্থানে। (সূত্র : দ্য টেলিগ্রাফ)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ