মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুরে ঈদুল আযহা উপলক্ষে বিনোদনকেন্দ্রগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভীড়। এসব বিনোদনকেন্দ্রগুলোতে শিশু, কিশোর-কিশোরী, তরুন-তরুনীসহ সব বয়সী নারী-পুরুষের ভীড় ছিল চোখে পড়ার মত।
দিনাজপুর শিশু পার্ক, রামসাগর, কান্তজিও মন্দির, রাজবাড়ী, দিনাজপুর সিটি পার্কসহ অন্যান্য বিনোদন কেন্দ্রতে অন্যান্য সময়ের চেয়ে ঈদ উপলক্ষে বিনোদন পিপাসু মানুষের উপচে পড়া ভীড় ছিল।
এছাড়া ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠে বসে শিশু মেলা। এ মেলায় শিশুদের বিনোদনের জন্য নাগর দোলা, রেলগাড়ী, উড়োজাহাজ, চড়কাসহ বিভিন্ন ধরনের বিনোদন উপকরণ স্থাপন করা হয়। শিশুরা এসবে চড়ে আনন্দ উপভোগ করে। অনেক বাবব-মা শিশুদের সাথে নিজেরাও চড়ে বসেন ও বিনোদন উপভোগ করেন।
দিকে ঈদুল আযহা উপলক্ষে শহরের কাঞ্চন কলোনী ঈদগাহ মাঠে, ঘাষিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠে, মহিলা সংস্থা সংলগ্ন মাঠ ও পাশের রাস্তায়, ফকিরপাড়ায় ঈদ আনন্দ মেলার আয়োজন করা হয়। এসব মেলায় শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলনা যেমন নাগর দোলা, চড়কা স্থাপন করা হয়। শহর জীবনের কোলাহল থেকে বের হয়ে এসব মানুষ পরিবারের সদস্যদের নিয়ে ঈদ আনন্দ উপভোগ করেছে।
ঈদ উপলক্ষে শহরের চাউলিয়াপট্টি-দক্ষিণ লালবাগ, ঘাষিপাড়া, ফকিরপাড়া, সুইহারী, ৫নং উপশহরসহ বিভিন্ন স্থানে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা।