বিনোদন ডেস্ক: সাবেক স্বামী ওজানি নোয়ারের ব্যবসায়ীক পার্টনার এড মেয়ের, জেনিফার লোপেজের ‘সেক্স টেপ’ প্রকাশ্যে আনার হুমকি দিয়েছেন। নোয়ারের সঙ্গে হানিমুনে গিয়ে ওই ভিডিওটি রেকর্ড করেন জেনিফার! ভিডিওটিতে রোমান্টিক মুহূর্তে বেশ খোলামেলা পোশাকেই দেখা গেছে এই গায়িকাকে। ওই সময়ে হোটেলে তোলা কিছু ছবি জেনিফারের ভক্তদের বেশ ধাক্কা দেবে বলেই দাবি মেয়েরের। জানা গেছে, এই ‘সেক্স টেপ’ টি নিয়ে দীর্ঘ ছয় বছর ধরে মামলা চলছে। এ অবস্থায় ভিডিওটি কি প্রকাশ করা সম্ভব? মেয়ের জানান, শেষ বার শুনানির সময় আদালতে দাঁড়িয়ে ওই ভিডিওটির ওপর থেকে নিজের যাবতীয় স্বত্ব তুলে নিয়েছিলেন জেনিফার। ফলে তা এখন জনসমক্ষে প্রকাশ করতে আর কোনো বাধা নেই। কিন্তু হঠাৎ জেনিফারের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনার তাগিদ কেন মেয়েরের? এ বিষয়ে ওজানির কি কোনও স্বার্থ রয়েছে? সে প্রশ্নকে এড়িয়ে গিয়ে মেয়রে জানিয়েছেন, ওই ভিডিওটি দেখলে ওজানি-জেনিফারের সম্পর্কের কালো দিকটি সম্পর্কে সবাই ভাল করে বুঝতে পারবেন।