• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ববির চমক

news-09222015211538বিনোদন ডেস্ক: ঢালিউডের আলোচিত নায়িকা ববি এবার অভিনয় করতে যাচ্ছেন বলিউডের ভাটশাল শেঠের বিপরীতে। আয়েশা টাকিয়ার সাথে ভাটশাল শেঠ প্রথম জুটি বেঁধেছিলেন বলিউডের আলোচিত সিনেমা ‘টারজান- দ্য ওয়ান্ডার কার’ সিনেমাতে। এছাড়াও তিনি বলিউডের বেশ ক’টি হিট সিনেমাতেও অভিনয় করেছেন। জানা গেছে, ইফতেখার চৌধুরীর আন্তর্জাতিক প্রজেক্ট ‘মালটা’তে আরো আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন ববি। আর এ সিনেমাতে এবার ববির নায়ক হিসেবে চুক্তিবদ্ধ করানো হয়েছে ভাটশাল শেঠকে। আরও চমক হিসেবে ছবিতে প্রধান খলনায়ক হিসেবে গুলশান গ্রোভার থাকছেন। ছবিটির সঙ্গীত পরিচালনা করবেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক আনু মালিকের ভাগ্নে আরমান মালিক। চিত্রগ্রহণে থাকছেন ‘চাক দে ইন্ডিয়া’য় চিত্রগ্রাহক অনীল সিং। নৃত্য পরিচালনায় আছেন  আদিল শেখ। ইফতেখার জানান, ‘মালটা’য় একসাথে তিন ভাষায় সংলাপ থাকবে। ইংরেজি ভাষায় সংলাপ থাকবে ৩০ শতাংশ, বাংলায় ৬০ শতাংশ এবং বাকি সংলাপ থাকবে ইটালির মালটা শহরের ভাষায়। তবে ছবিটির প্রায় নব্বই শতাংশ শুটিং হবে ইটালিতে। এদিকে আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ববি অভিনীত ‘রাজাবাবু- দ্যা পাওয়ার’ ছবিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ