• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু

মৃত্যুনেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের সাতবুড়িকান্দা গ্রামে মঙ্গলবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডিস ব্যবসায়ীসহ ২ জন মারা গেছেন।

এরা হচ্ছেন সদর উপজেলার দরুনবালি গ্রামের আবদুল খালেকের ছেলে ডিস ব্যবসায়ী মাঈন উদ্দিন (২৫) ও তার কর্মচারী রুবেল মিয়া (২৪)।

পুলিশ  ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডিস ব্যবসায়ী মাঈন উদ্দিন ও তার কর্মচারী রুবেলকে নিয়ে মঙ্গলবার বেলা ২টার দিকে গ্রামের পিডিবির বিদ্যুতের খুঁটির মাধ্যমে নেওয়া ডিসের লাইন মেরামতের জন্য খুঁটিতে ওঠেন।

ডিস লাইন মেরামত করার সময় হঠাৎ বিদ্যুতের ঝুলন্ত তার  মাঈন উদ্দিন ও রুবেলের ওপর পড়ে। তারা ২ জনই তড়িতাহত হয়ে খুঁটির ওপর থেকে মাটিতে পড়েন। ঘটনাস্থলেই মাঈন উদ্দিন মারা যান এবং রুবেলকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ