রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশের অভূতপূর্ব সফলতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা/২০১৫ আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের একটি র্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মো. আবুল হাসেম, উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মাও. মো. কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান কোরাইশি লায়লা ফেরদৌসী বিথী, উপজেলা প্রকৌশলী জি কে এম আনোয়ারুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার আকতারী পারভিন, মৎস্য অফিসার মাহমুদুলনবী মিঠু, কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ময়নুল হক, সমাজ সেবা অফিসার মো. মাহবুবুল আলম রানা, প্রেসক্লাব রাজারহাট যুগ্ম সা. সম্পাদক মো. রফিকুল ইসলাম, ছাত্রলীগের আহ্বায়ক মো. আব্দুস সালাম, সাংবাদিক এ এস লিমন প্রমূখ। মেলায় বিভিন্ন বিভাগের ২৩টি স্টল স্থান পেয়েছে এবং প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাজারহাটে এআইডি’র মাংস বিতরণ
কুড়িগ্রামের রাজারহাটে রবিবার এআইডির অর্থায়নে গরীব-দুঃস্থ ১৬০টি পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মাও. মো. কফিল উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাও. মো. খলিলুর রহমান, সেকেন্দার আলী বাদশা, জামায়াত নেতা দৌলত হোসেন, আফজাল হোসেন মাষ্টার প্রমূখ।