• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আহত ভ্যান চালকের মৃত্যু

নিহতসিসি নিউজ: নীলফামারীতে ঈদের দিন সড়ক দুর্ঘটনায় আহত এক দরিদ্র ভ্যান চালকের বিনা চিকিৎসায় আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালে নেয়ার পথে রাস্তায় করুন মৃত্যু হয়েছে। নিহত ভ্যান চালক হলেন, বারিউল ইসলাম। সে জেলার ডোমার উপজেলার মৌজাপাঙ্গা গ্রামের জহির মামুদের ছেলে। এলাকাবাসী জানায়, ঈদের দিন সকালে পরিবারের মুখে আহার তুলে দিতে ব্যাটারী চালিত ভ্যান নিয়ে সকালে বের হয় বারিউল। নিজ বাড়ী পাঙ্গা হতে ডিমলায় গিয়ে যাত্রী নিয়ে পাঙ্গা আসার পথে খোকশার ঘাট ব্রীজের কাছে আসামাত্র দক্ষিন সুন্দরখাতা গ্রামের আসাদের ছেলে সানি তার মোটর সাইকেল দিয়ে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এতে বারিউল রাস্তায় পড়ে গিয়ে মাথায় মারাত্বক আঘাত পায় এবং নাক, কান ও মুখ দিয়ে রক্ত বের হয়। পরে তাকে এলাকাবাসী আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে অর্থাভাবে চিকিৎসা করতে না পেরে গতকাল রবিবার সে নিজ বাড়ীতে চলে আসেন। আজ মঙ্গলবার তার অবস্থার অবনতি হলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। পাঙ্গা মটুকুপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্ট বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ