• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এমপি শওকত চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ

শওকত চৌধুরীসিসি ডেস্ক: অনিয়ম দুর্ণীতির অভিযোগ তুলে জেলা জাতীয় পাটির আহবায়ক নীলফামারী ৪ আসনের (সৈয়দপুর-কিশোরগঞ্জ) বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী এমপি‘র বিরুদ্ধে বিক্ষোভ করেছে তৃণমুল নেতাকর্মীরা।

বিক্ষোভকারীরা কিশোরগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান উপজেলা জাপার সভাপতি রশিদুল ইসলামের কার্যালয় ঘেরাও করে রেখে শওকত চৌধুরীর পোষ্টারের ছবিতে অগ্নিসংযোগে পুড়িয়ে দিয়ে সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ও উপজেলার ৯ ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেয়। মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এই আন্দোলনে চালিয়ে যেতে থাকলে পরে কিশোরগঞ্জ উপজেলা জাপার সাধারন সম্পাদক আলম হোসেনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

তৃণমুল নেতাকর্মীদের অভিযোগ গত দুই বছরে কিশোরগঞ্জ উপজেলার উন্নয়নে এলাকার সংসদ সদস্য বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী সরকারের টিআর কাবিখা, কাবিটা প্রকল্পের বরাদ্দকৃত চাল, গম ও টাকা ডিও মাধ্যমে এলাকার এমপির প্রতিনিধি রেজাউল হক ফিলিপ ও উপজেলা জাপার সহ-সভাপতি আলতানুর রহমান আজাদের মাধ্যমে বিক্রি করে দিয়েছে। হতদরিদ্রদের টাকা আত্মসাত, ভিজিএফের কাডে হস্তক্ষেপ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বানিজ্য করে আসছে। এ ছাড়া তৃণমুল পর্যায়ে নেতাকর্মীদের অবমুল্যায়ন করে কিশোরগঞ্জ উপজেলায় সাধারন জনগনের কাছে জাতীয় পাটিকে ধ্বংস করে দিচ্ছে। এলাকায় মানুষের মুখে মুখে জাতীয় পাটির নাম মুছে যেতে বসেছে। তাই তারা বিরোধদিলীয় হুইপ শওকত চৌধুরীর অনিয়ম দুর্নীতির বিচার দাবি করেছে জাপা চেয়ারম্যান হোসেন মুহম্মদ এরশাদের কাছে। নতুবা তারা এলাকায় লাগাতার কর্মসুচি দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, যুগ্ন সম্পাদক সুজা-উদ-দৌল্লাহ, প্রচার সম্পাদক তুহিন মিয়া, কৃষক পাটির উপজেলা সভাপতি মাসুদ রানা, কিশোরগঞ্জ ইউনিয়নের জাপা সভাপতি ইউসুফ আলী, সাধারন সম্পাদক আব্দুস সামাদ, বাহাগিলি ইউনিয়নের জাপা সভাপতি মুকুল শাহ, চাঁদখানা ইউনিয়নের জাপা সভাপতি হাফিজার রহমান, ওই ইউনিয়নের সাধারন সম্পাদক দুলাল হোসেন, উপজেলা যুব সংহতির সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, জাপা নেতা বাচ্চু মিয়া ও বেলাল হোসেন প্রমুখ।

এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা জাপা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলামের সাথে কথা বলার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা জাপার সাধারন সম্পাদক আলম হোসেন বলেন তৃণমুল নেতাকর্মীরা এলাকার এমপির বিরুদ্ধে ভুল বুঝে আন্দোলনে নামার চেষ্টা করেছিল। তাদের সাথে আমি কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। এমপি সাহেব দুই একদিনের মধ্যে এলাকায় এলে তাদের সাথে বৈঠক করে সমস্যা সমাধান করা হবে। উৎস: উত্তরবাংলা ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ