• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মোটর সাইকেলের নিবন্ধন ফি ৪০ শতাংশ কমছে

মোটর সাইকেলসিসি নিউজ: মোটর সাইকেলের নিবন্ধন ফি ৪০ শতাংশ কমছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এই প্রক্রিয়া চালানোর কথা সংসদীয় কমিটিকে জানানো হয়েছে।

বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, “মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ফি বিগত ১-১-২০১৪ তারিখ থেকে ৪০ শতাংশ বৃদ্ধি করা হয়। মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ফি যুক্তিসংগত হারে কমানো এবং আগামী ৩১ ডিসেম্বর, ২০১৫ তারিখ পর্যন্ত বর্ধিত ৪০ শতাংশ রেজিস্ট্রেশন ফি মওকুফ করত মোটর সাইকেল রেজিস্ট্রেশনের সুযোগ প্রদানের বিষয়ে বিআরটিএ হতে প্রাপ্ত মতামত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রক্রিয়াধীন রয়েছে।”

বর্তমানে ৮০ সিসি মোটর সাইকেলের নিবন্ধন বাবদ মোট খরচ পড়ে ১৩ হাজার ৯১৩ টাকা। ১০০ সিসির ক্ষেত্রে তা দাঁড়ায় ১৯ হাজার ৬৬৩ টাকা। আর ১০০ সিসির বেশি মোটর সাইকেল হলে নিবন্ধনে খরচ হয় ২১ হাজার ২৭৩ টাকা। এর মধ্যে ডিজিটাল নম্বরপ্লেটের ফিও রয়েছে।

সংসদীয় কমিটির সদস্য নাজমুল হক প্রধান সাংবাদিকদের বলেন, “বিআরটিএ মোটর সাইকেলের ফি কমানোর একটি প্রস্তাব মন্ত্রণালয়ে দিয়েছে। বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে। মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ফি যুক্তিসংগত হারে কমানো দরকার বলে কমিটি মনে করে।”

বিভিন্ন সড়ক একাধিকবার মেরামত করার পরও কেন টেকসই হচ্ছে না, তা গভীরভাবে পর্যালোচনার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি।

একইসঙ্গে মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে কোন অনিয়ম পাওয়া গেলে অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, রেজওয়ান আহাম্মদ তৌফিক, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম এবং লুৎফুন নেছা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ