• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Nilphamari.photo-1নীলফামারী : নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে নীলফামারী সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্টানিক ভাবে খেলার উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন।
উদ্বোধনী খেলায় বালক পর্যায়ের ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কিশোরগঞ্জ উপজেলার মুছা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা পর্যায়ের খেলায় ডিমলার ঠাকুরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কিশোরগঞ্জে দক্ষিণ ভেড়ভেড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বণিকের  সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মমতাজুল হক, সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, সহকারী পুলিশ সুপার মারুফ হোসেন , সহকারী জেলা প্রাথমিক অফিসার শহীদুল ইসলাম প্রমূখ।
৬টি উপজেলার উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন মোট ১২টি দল জেলা পর্যায়ের খেলায় অংশ নিচ্ছে। আগামী ৪ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্টিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ