• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাঘের গলায় হাড়ি, অতঃপর…

57881_11_5582সিসি ডেস্ক: রুক্ষ মরুপ্রদেশে তৃষ্ণা মেটাতে গিয়ে মহা ফাঁপড়ে পড়তে হলো এক লেপার্ডকে। ভারতের রাজস্থান রাজ্যে পানির খোঁজে ইতিউতি ঘোরাফেরা করতে করতে, তার চোখে পড়েছিল এক হাড়ি পানি। তখন বুঝতে পারেনি। তেষ্টা মেটাতে হাড়িতে মাথাটা পুরো ঢুকিয়েই সে পানি পান করতে শুরু করে। পানিপানের শেষে যখন মাথাটা বাইরে বের করতে যাবে, তখনই সে আঁচ করে বিপদটা। কিন্তু, ততক্ষণে দেরি হয়ে গেছে। মাথাটা একেবারে ফেঁসে গিয়েছে হাড়ির ভেতর।
জয়পুরের রাজসামান্দ জেলার সাদুলখেরা গ্রামের ঘটনা। লেপার্ডটা যখন মাথা বের করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে, তখন তার তর্জন-গর্জন শুনে এলাকায় জড়ো হয়ে যান গ্রামবাসীরা। সাহায্যের জন্য কারো এগিয়ে যাওয়ার সাহস না হলেও, অনেকে লেপার্ডের সেই ছটফটানির ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে যান।
অবশেষে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লেপার্ডটিকে উদ্ধার করে। ট্রাঙ্কুইলাইজার দিয়ে সেটিকে ঘুম পাড়িয়ে, তার মাথা থেকে বের করা হয় হাড়িটা। পাশের কুম্ভলগড় অভয়ারণ্য থেকে লেপার্ডটি লোকালয়ে চলে এসেছিল বলে মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ