• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষকদের বৈঠক ৬ অক্টোবর

নাহিদঢাকা : আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আগামী ৬ অক্টোবর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসছেন। এদিন বেলা ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির জোট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল শিক্ষামন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসায় সাক্ষাৎ করেন। সেখানে এ সময় নির্ধারিত হয়।

পৃথক বেতনকাঠামো ও অষ্টম বেতন স্কেলে গ্রেড সমস্যা নিরসনের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। বৃহস্পতিবার ফেডারেশনের পক্ষ থেকে মন্ত্রীর সাক্ষাতের সময় চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। শিক্ষামন্ত্রীও সেদিন সচিবালয়ে এক সভা থেকে শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

এ বিষয়ে মহাসচিব মাকসুদ কামাল জানান, ৬ অক্টোবর সকালে তারা ফেডারেশনের সভা করে পরবর্তী কর্মপন্থা ঠিক করবেন। এরপর বেলা ৩টায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

এর আগে শিক্ষক সমিতি  ফেডারেশনের চার নেতা শিক্ষামন্ত্রীর সঙ্গে তার বাসায় অনানুষ্ঠানিক বৈঠক করেছিলেন। তবে সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, শিক্ষকরা পৃথক বেতন কাঠামোসহ কয়েকটি দাবিতে গত প্রায় চার মাস ধরে আন্দোলন করছেন। গত ৭ সেপ্টেম্বর সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাদ দিয়ে অষ্টম বেতন স্কেল অনুমোদন করে মন্ত্রিসভা। এরপর শিক্ষকদের আন্দোলন আরো জোরদার হয়। তখন থেকে শিক্ষকরা কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। তারা বলেছেন, দাবি পূরণ না হলে ৯ অক্টোবর থেকে অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাধাগ্রস্ত হতে পারে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ