• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে গুলিতে জাপানের নাগরিক নিহত : আটক ২

62912_1রংপুর: ঢাকায় ইতালীয় নাগরিক খুনের এক সপ্তাহের মধ্যে রংপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন জাপানের এক নাগরিক। শনিবার বেলা ১১টার কিছুক্ষণ আগে কাউনিয়া উপজেলার আলুটারি মহিষওয়ালা মোড়ে এই হত্যাকাণ্ড ঘটে।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, জাপানি নাগরিক ওসি কনিও রংপুর শহরের জুম্মা পাড়া এলাকায় থাকতেন। কাউনিয়া উপজেলার নাসনিয়ার বিল এলাকায় তার একটি ঘাসের প্রজেক্ট রয়েছে।

তিনি আরও জানান, সকালে ওই প্রজেক্ট দেখে পায়ে হেঁটে ফিরছিলেন ওসি কনিও। কচুআলুটারি এলাকায় পৌঁছালে দুই দুর্বৃত্ত মোটর সাইকেলে করে এসে তাকে তিনটি গুলি করে দ্রুত পালিয়ে যায়। একটি গুলি তার বুকে, একটি ডান হাতে এবং আরেকটি কাঁধে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিদেশির লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কাউনিয়া থানার ওসি রেজাউল করিম।

গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লাও হাঁটার সময় গুলিবিদ্ধ হয়েছিলেন। সেক্ষেত্রেও খুনিরা মোটর সাইকেলে এসেছিল বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

বাংলাদেশে চলাচলে নিজ নিজ দেশের নাগরিকদের প্রতি পশ্চিমা দেশগুলোর সতর্কতা জারির মধ্যে তাভেল্লা হত্যাকাণ্ড ঘটে। তা নিয়ে আলোচনার মধ্যে খুন হলেন জাপানি নাগরিক। তাভেল্লা হত্যাকাণ্ডে জড়িত কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি দল আই্‌এসের বার্তা আসার খবর জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইট জানালেও তার সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে বাংলাদেশ সরকারের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ